Wednesday, August 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, আছেন সাকিবও

December 2, 2025
in খেলা
আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, আছেন সাকিবও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের জন্য এবার নাম লিখিয়েছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম। তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয় মৌসুম খেলা সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যেখানে মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার একই মূল্যশ্রেণিতে আছেন।

এই তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের নামি ক্রিকেটাররা স্থান পেয়েছেন। আলোচনায় থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, এবং ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ডের উত্থানশীল তারকা রাচিন রবীন্দ্র এবং শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও পাথিরানাও আছেন তালিকায়।

অবাক করার মতো বিষয় হলো, আইপিএল ২০২৫-এর আগে পাঞ্জাব কিংস কর্তৃক রিলিজ পাওয়া গ্লেন ম্যাক্সওয়েল এই তালিকায় নেই।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, দীপক হুডা, রাহুল চাহার, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, উমেশ যাদবসহ অনেকেই তালিকার শীর্ষে। ভারতীয়দের মধ্যে মাত্র দুইজন রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম তুলেছেন।

১৫ নভেম্বর রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০টি দল মিলিয়ে মোট ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয় করার সুযোগ নিয়ে এই নিলামে অংশ নেবে। এবারের নিলামে মোট ১৪ দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হিলি দিয়ে চাল আমদানি বন্ধ

Next Post

২৭২ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়লো ‘জুটোপিয়া ২’

Related Posts

টাইগারদের ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ 
খেলা

টাইগারদের ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ 

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ
খেলা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
খেলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Next Post
২৭২ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়লো ‘জুটোপিয়া ২’

২৭২ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়লো ‘জুটোপিয়া ২’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার ডিসি প্রত্যাহার

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’

‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 December 2025

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, আছেন সাকিবও

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার