Monday, February 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

May 12, 2025
in জাতীয়
ঈদযাত্রা: ২১ মে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ২১ মে থেকে; ওইদিন বিক্রি হবে ৩১ মের টিকেট। ঈদের আগের সাতদিনের ট্রেনযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকেট বিক্রি হবে অনলাইনে। আগামী ৭ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদের আগে সড়ক ও রেলপথে প্রস্তুতি নিয়ে আয়োজিত অংশীজন সভায় টিকেট বিক্রির দিনতারিখ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। “৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে ১০ দিন আগে। সে হিসেবে ২১ মে বিক্রি হবে ৩১ মে আন্তঃনগর ট্রেনের যাত্রার টিকেট।”

এছাড়া আগামী ১ জুনের টিকেট ২২ মে, ২ জুনের টিকেট ২৩ মে, ৩ জুনের টিকেট ২৪ মে, ৪ জুনের টিকেট ২৫ মে বিক্রি হবে। এছাড়া ৫ জুনের টিকেট ২৬ মে এবং ৬ জুন ঈদযাত্রার টিকেট বিক্রি হবে ২৭ মে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, “পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে সকাল আটটায়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রি হবে বেলা দুইটায়।”

ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে জুন মাসের ৭ ও ৮ তারিখের টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এক জোড়া এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ জুন থেকে ঈদের পর ৯ জুন পর্যন্ত চলাচল কবে। তবে শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে কেবল ঈদের দিন।

ঈদের আগে কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসব ট্রেন ২, ৩ এবং ৪ জুন দেওয়ানগঞ্জ বাজার এবং ইসলামপুর থেকে ঢাকা চলাচল করবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

সামাজিক যোগাযোগমাধ্যমেও আ.লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

Next Post

দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

Related Posts

প্রথমবারের নতুন মন্ত্রিসভার শপথ হবে জাতীয় সংসদ ভবন
জাতীয়

মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ, মন্ত্রীদের বিকেল ৪টায়

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
জাতীয়

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’
জাতীয়

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

Next Post
দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকিস্তানের সামনে ১৭৬ রানের টার্গেট

পাকিস্তানের সামনে ১৭৬ রানের টার্গেট

প্রথমবারের নতুন মন্ত্রিসভার শপথ হবে জাতীয় সংসদ ভবন

মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ, মন্ত্রীদের বিকেল ৪টায়

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার