নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন(ট্র্যাব) এর পক্ষ থেকে ঢাকা- ১৪ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ (১০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরে কল্যাণপুরস্থ সাজুর নিজ অফিসে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান শেষে এস এ সিদ্দিক সাজু ও ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিম এর সঙ্গে সংগঠন ও নির্বাচনীয় ব্যাপারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআরইউবি সংগঠনের সভাপতি আজিজুল হাকিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহ স্বাধীন, সদস্য ওমর ফারুক নিলয়, মীর্জা আমিন আহমেদ, মোহাম্মদ নুরুল হুদা ও মোহাম্মদ সোহেল রানা প্রমূখ।
সিএনএস//এলএইচ//










Discussion about this post