Thursday, December 11, 2025
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

December 23, 2024
in খেলা
দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বেশ দেরিতে হলেও চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এর এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে পাকিস্তানে।

রবিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।’

চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে যাবে না। অতিথি দলটি নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।

দুটি সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে নেই, দ্বিতীয়টির রিজার্ভ ডে থাকছে। ৯ মার্চ ফাইনালেরও রিজার্ভ ডে আছে।

ভারত টিকিট পেলে প্রথম সেমিফাইনাল হবে আমিরাতে। তারা উঠতে না পারলে ম্যাচটি হবে পাকিস্তানে। ফাইনাল হবে লাহোরে, তবে ভারত উঠলে আমিরাতেই হবে শিরোপার লড়াই।

২০২৭ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি ইভেন্ট আয়োজন করবে, সেগুলোতে পাকিস্তান তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তারা নকআউট ও ফাইনালেও উঠলে ম্যাচগুলো হবে ভারতের বাইরে।

Previous Post

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

Next Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১

Related Posts

টানা দ্বিতীয়বারের মতো এমএলএস-এর বর্ষসেরা খেলোয়াড় মেসি
খেলা

টানা দ্বিতীয়বারের মতো এমএলএস-এর বর্ষসেরা খেলোয়াড় মেসি

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
খেলা

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

দেশব‍্যাপী শুরু হচ্ছে কিডস অ‍্যাথলেটিক্স ক্রীড়া কম্পাস
খেলা

দেশব‍্যাপী শুরু হচ্ছে কিডস অ‍্যাথলেটিক্স ক্রীড়া কম্পাস

Next Post
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার