Thursday, December 11, 2025
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ

December 21, 2024
in সারাদেশ
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের ওপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে ভেঙে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় একটি ড্রাম্পট্রাক নদে পড়ে গেছে।

এ ঘটনায় পাথরবোঝাই করা ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদের বড় ব্রিজ নির্মাণের সময় নির্মিত এই বেইলি ব্রিজেই চলাচল করত গাড়ি। এখন বড় ব্রিজ থাকলেও বেইলি ব্রিজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদের টঙ্গী-আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগস্থলে দুইটি বেইলি ব্রিজ রয়েছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহণ যাতায়াত করে। আজ ভোরে হঠাৎ টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে (আব্দুল্লাহপুর -টঙ্গী) ভেঙে যায়। এ সময় ব্রিজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের পাথরবোঝাই একটি ড্রামট্রাক আটকা পড়ে। এ সময় ট্রাকের চালকসহ অপর এক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা-গাজীপুরগামী সকল যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহারে নির্দেশনা দিয়েছে।

বেইলি ব্রিজের পাশেই চা দোকানি মনসুর বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন গিয়ে বেইলি ব্রিজটি ভেঙ্গে তুরাগ নদে একটি পাথরবোঝাই করা ট্রাক পড়ে থাকতে দেখে। এ সময় ট্রাকের চালক ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুইটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করত। একটি ভেঙ্গে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহার করতে হবে। অপরদিকে আব্দুল্লাহপুর -আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা-গাজীপুর ও গাজীপুর-ঢাকায় প্রবেশ করতে পারছে না। কামাড়পাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারি যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপদের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, গত কয়েক বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। দুইটি দিয়ে ভারি যানবাহন ও ভেঙ্গে পড়া ব্রিজটি দিয়ে তুলনামূলক হালকা ও জনসাধারণের পাঁয়ে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করা হয়। বেইলি ব্রিজ তিনটির ওপর বিআরটি প্রকল্পের উড়াল সেতু রয়েছে। গত কয়েক মাস যাবত ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যানচলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়েছিলাম।

ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে।

Previous Post

বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন শুরু

Next Post

সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম

Related Posts

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 
সারাদেশ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫
সারাদেশ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Next Post
সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম

সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার