Tuesday, September 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বৈশ্বিক সংঘাত নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

November 15, 2024
in আন্তর্জাতিক
বৈশ্বিক সংঘাত নিয়ে ট্রাম্পের কড়া বার্তা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে খুব কঠোর পরিশ্রম করবে। এটি বন্ধ করতে হবে। খবর আনাদোলু এজেন্সি, বিবিসি’র।

শুক্রবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের’ একটি জমকালো অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন।

নির্বাচনের পর জনসম্মুখে দেওয়া তার প্রথম দীর্ঘ বক্তব্যে ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কী করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, আজ একটি প্রতিবেদন দেখলাম। গত তিন দিনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হাজার হাজার সৈনিক মারা গেছে। তারা সৈনিক হতে পারে বা শহরের বাসিন্দা বা সাধারণ মানুষ হতে পারে, আমরা এটি সমাধানের জন্য কাজ করব।

গত সপ্তাহের নির্বাচনে তার বিজয় প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুবই, খুবই অসাধারণ কিছু উপহার দিয়েছে। ১২৯ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়… আমরা সব সুইং স্টেট (দোদুল্যমান) জিতেছি। আমরা পপুলার ভোটেও জয় পেয়েছি।

প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এই সময়টিকে উপভোগ করছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য তিনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না। তাই তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের এই আয়োজন ছিল তার ভক্ত ও সমর্থকদের সামনে বিজয়ের উদযাপন।

‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, কংগ্রেসের উভয় কক্ষ এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ট্রাম্প রেকর্ড ৩১২ ইলেকটোরাল ভোট নিয়ে নির্বাচন জিতেছেন, যা ২৭০ ভোটের প্রয়োজনীয় সীমা অতিক্রম করে। তার ডেমোক্রেটিক মূল প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন তিনি।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব, দুই-ই গ্রহণ করবেন। রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আফ্রিদির বিয়ের খবরে যা বললেন দিঘী

Next Post

‘হারপিক’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জানা গেল কারণ

Related Posts

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
আন্তর্জাতিক

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদির ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা
আন্তর্জাতিক

সৌদির ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

‘জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে’
আন্তর্জাতিক

‘জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে’

Next Post
‘হারপিক’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জানা গেল কারণ

‘হারপিক’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জানা গেল কারণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’

জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঢাবির

জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঢাবির

ডেঙ্গুতে এবার একদিনে প্রাণ গেল ৮ জনের

ডেঙ্গুতে এবার একদিনে প্রাণ গেল ৮ জনের

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 November 2024

বৈশ্বিক সংঘাত নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার