Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিক্ষার্থীদের ওপর হামলা: দুজনকে আটকের খবর জানালেন দুই উপদেষ্টা

January 16, 2025
in জাতীয়
শিক্ষার্থীদের ওপর হামলা: দুজনকে আটকের খবর জানালেন দুই উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওই হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।

আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর রাজপথে কারও সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। এতে অন্তত নয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে আহত ব্যক্তি অভিযোগ করেছেন। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের ওই সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। তখন ওই হামলার ঘটনা ঘটে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শিশুকে ধর্ষণ, আটক ১

Next Post

কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Related Posts

‘বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়’
জাতীয়

‘বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়’

ঢাকায় কোরবানির পশু বিক্রি শুরু, দেশি গরুর চাহিদা বেশি
অন্যান্য

দেশে জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ঈদের টানা ছুটি শুরু সোমবার, পাচ্ছেন না যারা
জাতীয়

ঈদের টানা ছুটি শুরু সোমবার, পাচ্ছেন না যারা

Next Post
কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬ জনের প্রাণহানী

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 January 2025

শিক্ষার্থীদের ওপর হামলা: দুজনকে আটকের খবর জানালেন দুই উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার