Wednesday, August 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শ্রমিকের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

October 18, 2024
in সারাদেশ
শ্রমিকের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রবিন টেক্স নামে এক পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন গার্মেন্টস কর্মীরা।

অসুস্থ ওই শ্রমিক ছুটি চেয়েও পাননি, পরে বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে গার্মেন্টসটির কয়েক হাজার শ্রমিক বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। শ্রমিকরা রবিন টেক্সের নির্বাহী পরিচালক বেলাল পাটোয়ারী এবং প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে সহকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির উপরোক্ত দুই কর্মকর্তা রীতিমতো শ্রমিকদের ওপর স্টিমরোলার চালান। তাদের বিরুদ্ধে নারী শ্রমিকদের নির্যাতন, রাত দশটার পর নারী শ্রমিকদের কাজ করতে বাধ্য করা, অসুস্থ হয়ে পড়লে ছুটি না দেয়া এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসদাচরণ করার অভিযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

তারা নারী নির্যাতনকারী প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে অপসারণ করা এবং সরকারি নীতিমালা অনুযায়ী বেতন, বোনাস ও টিফিন খরচ বৃদ্ধিসহ ২০ দফা দাবি পেশ করেন। এসব দাবি না মানলে তারা কাজে যোগ দিবেন না বলে জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির প্যাকিং বিভাগের দুই শ্রমিক ফাতেমা খাতুন ও রিনা বেগম বলেন, একই বিভাগের শ্রমিক হারুনের মা নামে পরিচিত কোহিনূর বেগম গত তিনদিন ধরে অসুস্থতার ছুটি চেয়ে পাননি। বৃহস্পতিবার সকাল দশটায় মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বেলা এগারোটার দিকে কোহিনূরের মরদেহ গার্মেন্টসে নিয়ে আসলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে দুপুর ১২টায় যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা ছয়টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে গেলে পরিবেশ শান্ত হয়। তবে দাবি পুরণ না হলে ১৯ অক্টোবর শনিবার আবারো শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছেন।

রবিন টেক্সের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অন্যায় দাবি পূরণ করতে না পারলেই যত অভিযোগ ।

এ ব্যাপারে রবিন টেক্সের নির্বাহী পরিচালক বেলাল পাটোয়ারী বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যৌক্তিক দাবি অবশ্যই পুরণ করা হবে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, দাবি পূরণের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শেখ পরিবারের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post

রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

Related Posts

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে
সারাদেশ

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে

রামুতে পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছে বাড়ি-ঘর
সারাদেশ

রামুতে পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছে বাড়ি-ঘর

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের প্রাণহানী
সারাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

Next Post
রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার ডিসি প্রত্যাহার

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে

‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই প্রবাসী বর করলেন নতুন বিয়ে

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’

‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 October 2024

শ্রমিকের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার