Tuesday, May 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অস্বস্তি চাল-মুরগির দামে, সবজির বাজারে স্বস্তি

January 24, 2025
in অর্থ-বাণিজ্য
অস্বস্তি চাল-মুরগির দামে, সবজির বাজারে স্বস্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
শীতকালীন শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ বজায় থাকায় এখন অনেকটাই স্থিতিশীল সবজির বাজার। সঙ্গে ডিম-মাছ-মাংসের বাজারেও দাম বাড়েনি নতুন করে। এরপরও সাপ্তাহিক বাজার উপভোগ্য হয়ে উঠতে পারছে না ক্রেতা সাধারণের কাছে; চড়া দামে কিনতে হচ্ছে চাল আর মুরগি। আসন্ন রমজানে দাম আরও বৃদ্ধির আশঙ্কায় কপালে ভাঁজ পড়ছে অনেকের।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানিসহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে ৫-৬ টাকা বেড়েছে।

মধ্যবিত্তের চালখ্যাত সরু বা মিনিকেট চাল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। গরিবের মোটা বা গুটি স্বর্ণা জাতের চালও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়।

এ ছাড়া নাজিরশাইল জাতের চালের খুচরামূল্য মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা। মাঝারি বা ব্রি-২৮ ও পায়জাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়।

মোটাদাগে বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো চালই।
এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার ঊর্ধ্বমুখী। প্রতিকেজি ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। কেজিতে ৩০ টাকা বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। এ জাতের মুরগির কিনতে হলে এখন কেজিপ্রতি খরচ পড়ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা; যা আগে ৩০০-৩২০ টাকা ছিল।

তবে স্বস্তির খবর, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। পাড়া মহল্লার দোকানে তা মিলছে ১৪০-১৪৫ টাকা।

অন্যদিকে বাজারে গত কয়েক মাস ধরে অস্বস্তি ছড়ানো আলুর দাম এখন ২০-২৫ টাকার মধ্যে চলে এসেছে। পেঁয়াজ কেনা যাচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। এ ছাড়া প্রতিকেজি বেগুন ৪০ থেকে ৫০, শিম ৩০ থেকে ৫০, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৪৫ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে। প্রতি পিস ফুল ও বাঁধাকপি মানভেদে ১৫ থেকে ২০ টাকা এবং লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

Next Post

আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি

Related Posts

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
অর্থ-বাণিজ্য

ঈদের আগে বাড়ল সোনার দাম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
অর্থ-বাণিজ্য

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

Next Post
আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি

আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 January 2025

অস্বস্তি চাল-মুরগির দামে, সবজির বাজারে স্বস্তি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার