Monday, February 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

October 7, 2024
in আন্তর্জাতিক
আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।

সোমবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম।

প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে আজ প্রথম দিন ঘোষণা করা হচ্ছে চিকিৎসায় নোবেল।পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেয়া শুরু হয় ১৯০১ সালে। সে সময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।

বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। পরবর্তীতে এই তালিকায় আরও একটি ক্যাটাগরি যুক্ত হয়। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।

২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হয়। প্রত্যেক পুরস্কারের জন্য সনদ ও সোনার মেডেলসহ এই অর্থমূল্য দেয়া হবে।

Previous Post

বাংলাদেশকে ধসিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত

Next Post

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

Related Posts

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত
আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
আন্তর্জাতিক

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

সন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার
আন্তর্জাতিক

সন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার

Next Post
বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকিস্তানের সামনে ১৭৬ রানের টার্গেট

পাকিস্তানের সামনে ১৭৬ রানের টার্গেট

প্রথমবারের নতুন মন্ত্রিসভার শপথ হবে জাতীয় সংসদ ভবন

মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ, মন্ত্রীদের বিকেল ৪টায়

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার