Saturday, June 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, ব্যাপক ভাঙচুর

September 30, 2024
in সারাদেশ
আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, ব্যাপক ভাঙচুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে মারা গেছেন এক শ্রমিক। এঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম কাউসার।

এ ঘটনায় গুলিবিদ্ধ অপর দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাসেল ও নয়ন। আহত সবাই আশুলিয়ায় ন্যাচারাল গার্মেন্ট-এর শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির কবলে পড়েন যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার‌ মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ জানায়, সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা। গত ২৮ আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। সোমবার শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। এরই প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে সড়কের যান চলাচল।

এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার খোলা দেখা গেছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি ও সাধারণ ছুটির কারণে ৭টিসহ মোট ১৮টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ বলছে, যে কোন ধরনের সহিংসতা এড়াতে, শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাজঘরে মুশফিক ও লিটন-সাকিব, বিপদে বাংলাদেশ

Next Post

চট্টগ্রামে জাহাজে আগুনের পর বিস্ফোরণ, নিহত ২

Related Posts

নদীপথে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
সারাদেশ

নদীপথে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী
সারাদেশ

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

Next Post
চট্টগ্রামে জাহাজে আগুনের পর বিস্ফোরণ, নিহত ২

চট্টগ্রামে জাহাজে আগুনের পর বিস্ফোরণ, নিহত ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 

নতুন বাজেটে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা: ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 September 2024

আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, ব্যাপক ভাঙচুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার