Monday, May 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

November 10, 2024
in আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫৫০ ছাড়িয়েছে। একই সঙ্গে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। নিরলস ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত এক লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তি আহত হয়েছেন। গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এদিকে জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও হামলা অব্যাহত আছে এবং মানবিক বিপর্যয় মোকাবেলার জন্য সহায়তা বিতরণ অত্যন্ত অপর্যাপ্ত রয়ে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

শহীদ নূর হোসেন দিবস আজ

Related Posts

ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

ঈদুল আজহার তারিখ ঘোষণা
আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ ঘোষণা

কেরালা-দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার
আন্তর্জাতিক

কেরালা-দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

Next Post
জিরো পয়েন্টে সমাবেশের ডাক, ছাত্র-জনতাসহ সতর্ক পুলিশ

শহীদ নূর হোসেন দিবস আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 November 2024

ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার