Friday, June 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উয়েফার বিশেষ সম্মাননা পাচ্ছেন রোনালদো

August 28, 2024
in খেলা
উয়েফার বিশেষ সম্মাননা পাচ্ছেন রোনালদো
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে উত্থান হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের স্বর্ণযুগ বলতে গেলে রিয়াল মাদ্রিদের নামই আগে আসবে। কারণ, স্প্যানিশ জায়ান্টদের হয়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। সেই সঙ্গে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিজেকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা হিসেবে গড়ে তোলেন এই পর্তুগিজ পোস্টারবয়।

বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ না খেললেও এখন পর্যন্ত মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবটা একান্তই রোনালদোর। এ ছাড়াও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ডই আছে এই তারকা ফুটবলারের দখলে। তাই এই কিংবদন্তিকে সম্মাননা দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে উয়েফা। মোনাকোয় বৃহস্পতিবার ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

উয়েফার বিবৃতিতে সেফেরিন জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।

রোনালদোর নিবেদন নিয়ে তিনি আরও জানিয়েছেন, দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারিত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।

কাতার বিশ্বকাপের পর ইউরোপ থেকে বিদায় নিয়েছেন রোনালদো। এরপরেও অধরাই আছে তার রেকর্ডগুলো। চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। রোনালদোর গোলের রেকর্ড আপাতত ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে। ৫ শিরোপার ১টি রোনালদো জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি চারটি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। টানা ১১ ম্যাচে গোল, সর্বোচ্চ ৮ হ্যাটট্রিকসহ আরও অনেক রেকর্ডই এখন পর্যন্ত আছে রোনালদোর অধীনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

Next Post

বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম ‘দ্য বোট’-এর দরপত্র

Related Posts

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না
খেলা

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
খেলা

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা
খেলা

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

Next Post
বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম ‘দ্য বোট’-এর দরপত্র

বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম ‘দ্য বোট’-এর দরপত্র

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 August 2024

উয়েফার বিশেষ সম্মাননা পাচ্ছেন রোনালদো

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার