Tuesday, May 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা

September 20, 2024
in অন্যান্য
উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বাংলাদেশ বেতার উর্দু সার্ভিসের সম্প্রচারে আসতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা করতে পর্যালোচনা সভা করেছে কর্তৃপক্ষ।

যদিও বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।

বর্তমানে ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচার করে আসছে বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তর।

সার্ভিসটি বন্ধ হওয়ার আগে বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তর থেকে নিয়মিত উর্দু ভাষায় অনুষ্ঠান ও বার্তা প্রচার করত।

পুনরায় তা চালু করতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ বেতারের পরিচালক শাহানাজ বেগম স্বাক্ষরিত এক নোটিসে ওই সভা ডাকা হয়েছিল।

নোটিসে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।

সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।

বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্য, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা

Next Post

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ

Related Posts

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
অন্যান্য

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কিলোমিটার জুড়ে যানজট
অন্যান্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কিলোমিটার জুড়ে যানজট

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু
অন্যান্য

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

Next Post
আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পশুর হাটে সুস্থ গরু চেনার উপায়

পশুর হাটে সুস্থ গরু চেনার উপায়

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কিলোমিটার জুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কিলোমিটার জুড়ে যানজট

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 September 2024

উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার