Saturday, September 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

October 12, 2024
in বিনোদন
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নাট্যজন, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রী রওশন আরা হোসেনকে রেখে গেছেন।

তার ছেলে তাশফিন হোসেন তার বাবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাবা জামাল উদ্দিন হোসেন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন।’

জামাল উদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন। কানাডার ক্যালগেরি’র রকিভিউ হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আজ শনিবার বাদ জোহর জামালউদ্দিন হোসেনের লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে অনেক বছর যুক্ত ছিলেন জামাল উদ্দিন হোসেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী। এই দম্পতির ছেলে তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। আর মেয়ে বসবাস করেন আমেরিকায়।

জামাল উদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশিত আলোচিত নাটকগুলোর মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।

বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর খবরে এদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভারতে পলায়নকালে সাবেক এমপির ঘনিষ্ঠ দুই সহযোগী আটক

Next Post

দুর্গাপূজার ছুটি : কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভীড়

Related Posts

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?
বিনোদন

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া
বিনোদন

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
বিনোদন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

Next Post
দুর্গাপূজার ছুটি : কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভীড়

দুর্গাপূজার ছুটি : কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভীড়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

আইফোন ডুও বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৮: কোনটি সেরা?

আইফোন ডুও বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৮: কোনটি সেরা?

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 October 2024

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার