Wednesday, May 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এমপিদের নামে আসা শুল্কমুক্ত গাড়ি বিক্রির সিদ্ধান্ত

August 28, 2024
in অর্থ-বাণিজ্য
এমপিদের নামে আসা শুল্কমুক্ত গাড়ি বিক্রির সিদ্ধান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে এমপিদের নামে আসা শুল্কমুক্ত ৫০টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এই তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, সাবেক এমপিদের নামে চট্টগ্রাম বন্দরে এসে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে। তাই এই গাড়িগুলো বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় আনা ৫০টি বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে গাড়িগুলো এখন ছাড় নিতে হলে অন্তত ছয় কোটি টাকা করে শুল্ক দিতে হবে। এগুলোর আমদানি মূল্য পড়েছে কোটি টাকার মধ্যে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা বলেছেন, সংসদ সদস্য না থাকায় এখন আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না কেউ। এসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে। তবে চার হাজার সিসির প্রতিটি গাড়িতে শুল্ক দিতে হবে ৮২৬ শতাংশ হারে।

তারা জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক দিন আগে কয়েকজন সংসদ সদস্য গাড়ি খালাস নিয়েছেন। এর মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ কয়েকজন। তবে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ অনেক মন্ত্রী-এমপি গাড়ি ছাড় করাতে পারেননি।

কাস্টমস সূত্র জানিয়েছে, শুল্ক সুবিধার আওতায় বেশির ভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগট মডেলের এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি চার হাজার সিসি। সংসদ সদস্যরা প্রতি পাঁচ বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির ওপর কর ৮১০ শতাংশ পর্যন্ত হতে পারে; তবে এমপিদের তা দিতে হয় না। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সালমান এফ রহমান-শেখ সেলিমসহ ৭ জনের ব্যাংক হিসাব স্থগিত

Next Post

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

Related Posts

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম আরও কমলো

বিশ্ববাজারে কমলো তেলের দাম
অর্থ-বাণিজ্য

তেলের দাম কমল

বাজারে নতুন গভর্নর স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০টাকার নোট
অর্থ-বাণিজ্য

বাজারে নতুন গভর্নর স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০টাকার নোট

Next Post
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

হাসপাতালে অমিতাভ বচ্চন!

হাসপাতালে অমিতাভ বচ্চন!

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, বেতন ৫০ হাজার

২০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে

মহাকাশে তৈরি বিদ্যুৎ পাঠানো যাবে স্যাটেলাইট ও পৃথিবীতে

ফ্রিজে রাখা খাবারেও ছড়াতে পারে জীবাণু

ফ্রিজে রাখা খাবারেও ছড়াতে পারে জীবাণু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 August 2024

এমপিদের নামে আসা শুল্কমুক্ত গাড়ি বিক্রির সিদ্ধান্ত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার