Wednesday, December 10, 2025
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা

January 12, 2025
in আইন ও অপরাধ
এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে শনিবার (১১ জানুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, হামলার শিকার ব্যবসায়ীদের নাম এহতেসামুল হক (৪২) ও ওয়াহিদুল হাসান দীপু। এদের মধ্যে এহতেসামুল হকের অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তি দীপু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ওয়াহিদুল এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আর এহতেসামুল হক মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক।

এদিকে এই হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে আজ দুপুরে এলিফ্যান্ট রোডে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে ৪ থেকে ৫ জন মিলে এহতেসামুলকে চাপাতি দিয়ে আঘাত করছে। পাশে দাঁড়িয়ে আছে আরও ৬ থেকে ৭ জন। সবাই মুখোশ পরা। চাপাতির আঘাতে এহতেসামুল রাস্তায় পড়ে যান। এর পরও তার ওপর কোপ চালানো হয়। তিনি ওঠার চেষ্টা করতে থাকেন। কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। তখনও আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। আবারও তিনি ওঠার চেষ্টা করে ব্যর্থ হন। হামলার সময় সড়কে পথচারী এবং গাড়ি চলাচল করতে দেখা যায়। কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। দেড় থেকে দুই মিনিট পর হামলাকারীরা সটকে পড়ে।

পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যমে বলেন, সিসিটিভি ক্যামেরার কয়েকটি ফুটেজে দেখা গেছে, হামলায় ১০-১২ জন অংশ নিয়েছে। তাদের মধ্যে এক-দু’জনকে শনাক্ত করা হয়েছে। হামলায় জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় ওয়াহিদুল হাসান বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন।

Previous Post

টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলীয় নেতার

Next Post

চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি

Related Posts

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল
আইন ও অপরাধ

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক রিমান্ডে
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক রিমান্ডে

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ
আইন ও অপরাধ

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

Next Post
চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি

চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার