Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

August 15, 2024
in অন্যান্য, জাতীয়
এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সদ্য বিদায়ী সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী শিল্পগোষ্ঠী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।


কর অঞ্চল-১৫ সূত্রে জানা গেছে, এস আলমের (সাইফুল আলম) স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। এর মানে, এস আলমসহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর অঞ্চল-১৫।

এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, ভাই আবদুল্লাহ হাসান হলেন এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক। আর এস আলমের মা চেমন আরা বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর কর্মকর্তা জানান, এস আলম ও তার পরিবারের সদস্যদের কর নথির সঙ্গে বাস্তব সম্পদের তথ্য যাচাই-বাছাই করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রসঙ্গত, এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচারসহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত

Next Post

ঝামেলা করে আ.লীগ কোনোভাবেই টিকতে পারবে না: ফখরুল

Related Posts

ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
জাতীয়

ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট
অন্যান্য

সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী
জাতীয়

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

Next Post
ঝামেলা করে আ.লীগ কোনোভাবেই টিকতে পারবে না: ফখরুল

ঝামেলা করে আ.লীগ কোনোভাবেই টিকতে পারবে না: ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট

সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 August 2024

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার