Friday, October 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল

December 19, 2024
in শিক্ষা
গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ এপ্রিল। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রেখেছে।

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু হয়। সেই শিক্ষাবর্ষ থেকেই খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল। চার শিক্ষাবর্ষ পর গুচ্ছ ছাড়লো বিশ্ববিদ্যালয়টি। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) গুচ্ছ ছাড়ার ঘোষণা দেয়।

এদিকে, খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে তাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ ও ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ও ভর্তি ফি পরিশোধ
আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমাদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

কোন ইউনিটে আবেদন ফি কত টাকা
‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের আবেদন ফি এবার এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ‘ডি’ ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা।

তবে স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (এ ও সি) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা অনুষদ নিয়ে সি ইউনিট গঠন করা হয়েছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে।

পরদিন ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের বিষয়গুলো অন্তর্ভুক্ত। আর ‘বি’ ইউনিটে রয়েছে জীববিজ্ঞান অনুষদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post

বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার

Related Posts

বিশ্ব ছাত্র দিবস আজ: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
শিক্ষা

বিশ্ব ছাত্র দিবস আজ: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
শিক্ষা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

Next Post
বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার

বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ

মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা

সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা

জুলাই অভ্যুত্থান ঘিরে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৪৭ উর্ধ্বতন কর্মকর্তা

জুলাই অভ্যুত্থান ঘিরে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৪৭ উর্ধ্বতন কর্মকর্তা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 December 2024

গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার