Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা

January 9, 2025
in জাতীয়
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।সাবেক সংসদ সদস্য (এমপি) নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে বৈধ উৎসের বাইরে ১৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

দুজনের বিরুদ্ধে করা মামলার এজাহারে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও তুলে ধরা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, নিক্সন চৌধুরী নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা ‘অস্বাভাবিক’ লেনদেন করেছেন।

মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

নিক্সনের স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তারিনের বিরুদ্ধে ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাকে সহযোগিতার অভিযোগে নিক্সন চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

এদিকে, নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় আনোয়ারুল আশরাফ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার ‘অস্বাবাভিক’ লেনদনের অভিযোগও আনা হয়েছে। আরেক মামলায় আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ অর্জনে সহযোগিতা করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব

Next Post

লস অ্যাঞ্জেলসে দাবানল: আগুনে ভস্মীভূত হলিউড হিলস

Related Posts

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার
জাতীয়

ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
লস অ্যাঞ্জেলসে দাবানল: আগুনে ভস্মীভূত হলিউড হিলস

লস অ্যাঞ্জেলসে দাবানল: আগুনে ভস্মীভূত হলিউড হিলস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 January 2025

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার