Wednesday, December 10, 2025
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

January 15, 2025
in আইন ও অপরাধ
প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় প্রথমবারের মতো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম (২৭)।

তিনি বলেন, ‘আমি বিএনপির কর্মী। আন্দোলনের সময় পুলিশের হামলায় আমি আহত হয়েছিলাম। আমি আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় থানায় এসে মামলা করলাম।’

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে এখন পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। মঙ্গলবারের এই মামলায় প্রথমবারের মতো আসামি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। যদিও এই মামলায় আবদুল হামিদ ৩ নম্বর আসামি। ১ নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে; ২ নম্বরে আছেন শেখ রেহানা। আবদুল হামিদের নামের বানান আ. হামিদ (৮০) লেখা হয়েছে। পিতার নাম মো. তায়েব উদ্দিন ও সাং জেলার মিঠামইনের কামালপুর উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র-জনতার গড়ে ওঠা ঐক্য-আন্দোলনকে দমন করতে দেশ-বিদেশে অবস্থান করা ১ নম্বর থেকে ২০ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সে জন্য ২১ থেকে ৪০ নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য ৪১ থেকে ১২৪ নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশি অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন। গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে আসামিরা হামলা চালান। তাঁরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এ ছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।

মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

Previous Post

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

Next Post

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন রিসোর্ট পুড়ে ছাই

Related Posts

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল
আইন ও অপরাধ

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক রিমান্ডে
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক রিমান্ডে

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ
আইন ও অপরাধ

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

Next Post
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন রিসোর্ট পুড়ে ছাই

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

গ্রেপ্তার সেই গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

আ.লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • বিদ্যুৎ জ্বালানি
  • মতামত
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • ধর্ম
    • সাক্ষাৎকার