Friday, March 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা দাবি ব্যবসায়ীদের

September 3, 2024
in অর্থ-বাণিজ্য
প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা দাবি ব্যবসায়ীদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানায়। কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ব্যবসায়ীরা ছুটে আসেন প্রধান উপদেষ্টার কাছে।

ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলে ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং বিদেশি ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআইয়ের সাবেক সভাপতি নাসের এজাজ বিজয়।

সাক্ষাৎ শেষে বের হয়ে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন আমাদের।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, পরিস্থিতি খারাপ হওয়ায় গতকাল আমরা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানাই। প্রধান উপদেষ্টা সঙ্গে সঙ্গে সারা দিয়েছেন। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে শিল্পকারখানার নিরাপত্তা চেয়েছি। যৌথ বাহিনীর অভিযানকে আরও শক্তিশালী করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি (প্রধান উপদেষ্টা) ব্যবসায়ীদের সহায়তাও চেয়েছেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, সবাই একটা পরিবর্তন চান। কিন্তু বর্তমানে যা চলছে, সেটি কারোরই কাম্য নয়। ওষুধশিল্প থেকে শুরু করে বস্ত্র ও পোশাক কারখানায় অস্থিরতা দেখা দিয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিষয়গুলো তুলে ধরেছি। উনি (প্রধান উপদেষ্টা) এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৈঠক সূত্র জানায়, প্রধান উপদেষ্টাকে ব্যবসায়ীরা বলেছেন, যেসব কারখানার ভেতরে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবেন ব্যবসায়ীরা। তবে কারখানার ফটকে বহিরাগত শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, ভাঙচুর চালাচ্ছেন। বহিরাগতরা কারখানায় কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। এভাবে চলতে থাকলে কারখানা মালিকেরা লে–অফ ঘোষণা করতে বাধ্য হবেন। তখন পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।

এ পরিস্থিতিতে গতকাল শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের দাবির মুখে গতকালই যৌথ অভিযানে শুরু হয়।

Previous Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

Next Post

আমিরাতে বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশি ক্ষমা পেলেন

Related Posts

দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
অর্থ-বাণিজ্য

মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
অর্থ-বাণিজ্য

সোনার দামে সুখবর 

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
অর্থ-বাণিজ্য

একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ

Next Post
আমিরাতে বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশি ক্ষমা পেলেন

আমিরাতে বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশি ক্ষমা পেলেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গ্যাস সংকটে দেশের দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে দেশের দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি

জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার