Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশ ব্যাংকে বড় বদলি

August 20, 2024
in অর্থ-বাণিজ্য
বাংলাদেশ ব্যাংকে বড় বদলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
তিন বছরের বেশি সময় একই বিভাগে দায়িত্ব পালন করছেন এমন ২২ জন অতিরিক্ত পরিচালক (সাবেক উপমহাব্যবস্থাপক) পর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ৬৩ জন যুগ্ম-পরিচালকের দপ্তর পরিবর্তন করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৮৫ কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করা হয়েছে।

আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ পৃথক দুটি অভ্যন্তরীণ চিঠিতে এসব কর্মকর্তাদের বিভিন্ন বিভাগ ও অফিসে বদলি করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতোদিন বদলি নীতিমালা মানা হয়নি। বছরের পর বছর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একই বিভাগে বহাল থাকছেন। একই সঙ্গে দুটি বিভাগেও দায়িত্ব পালন করছেন কোনো কোনো কর্মকর্তা। ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের শিথিলতা তৈরি হয়েছে। তবে নতুন গভর্নর এসে তিন বছরের বেশি সময় ধরে যারা একই বিভাগে দায়িত্বে রয়েছেন, তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে বাকিদেরও বদলি করা হবে।

জানা যায়, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের ফিরোজ মাহমুদ ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ বদলি করা হয়। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-২) রাশিদা খানমকে ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে (ডিভিশন-১), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিভিশন-১) কাজী শৈবাল সিদ্দিকীকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২), অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের (ডিভিশন-১) মোহাম্মদ আবদুল হাইকে ব্যাংকিং পরিদর্শন বিভাগ-২, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আনেয়ার হোসেনকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে (ডিভিশন-১) বদলি করা হয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সৈয়দ কামরুল ইসলাম, জোবায়দা আফরোজ এবং মো. মাসুদ রানাকে যথাক্রমে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়।

এ ছাড়া ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর মোহাম্মদ আরফান আলীকে অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে (ডিভিশন-১), কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর মো. তারিকুল ইসলামকে ব্যাংক পরিদর্শন বিভাগ-৭, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির আমাতুর রাব ও তাহমিদা জামানকে যথাক্রমে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট ও ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর হাসনে আরা বেগমকে সচিব বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের (ডিভিশন-১) শাহ জিয়া-উল-হককে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের রাবেয়া খন্দকারকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে (ডিভিশন-১), সচিব বিভাগের মো. কামরুজ্জামান কল্লোলকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর শেখ আহমেদ জামীকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর আঞ্জুমান আরা বেগমকে কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর মোহাম্মদ উল্ল্যাহকে সরঘাট অফিস, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিভিশন-১) সৈয়দ গোলাম শাহাজারুল ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর মো. রায়হানুল ইসলামকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে বদলি করা হয়। এ ছাড়া মতিঝিল অফিসের রেজিয়া খাতুনকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে বদলি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় বদলি নীতিমালা পর্যালোচনা ও অনুমোদিত হয়। সভায় আন্তবিভাগীয় বদলির ক্ষেত্রে পরিদর্শন বিভাগে পাঁচ বছর ও অন্যান্য বিভাগে তিন বছর বদলি রাখার নীতিমালা অনুমোদিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ সূত্র বলছে, বর্তমানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভাগের উপমহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা তিন বছরের বেশি সময় ধরে একই বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের সরানো হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট

Next Post

সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেপ্তার আরও ৩

Related Posts

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
অর্থ-বাণিজ্য

ঈদের আগে বাড়ল সোনার দাম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
অর্থ-বাণিজ্য

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

Next Post
সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেপ্তার আরও ৩

সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেপ্তার আরও ৩

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

ঈদের আগে বাড়ল সোনার দাম

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 August 2024

বাংলাদেশ ব্যাংকে বড় বদলি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার