Friday, January 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিসিবির যেসব জায়গায় সংস্কার চান বিজয়

August 9, 2024
in খেলা
বিসিবির যেসব জায়গায় সংস্কার চান বিজয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। তাতে পরিবর্তনের হাওয় বইছে দেশের সব জায়গায়।

অনেকের ধারণা সেই পরিবর্তনের হাওয়া ছুঁয়ে যাবে ক্রিকেটকেও। অনেকের মতোই এনামুল হক বিজয়ও মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যে সকল জায়গায় সংস্কার দরকার সেগুলো দ্রুতই হবে। তার মতে, ক্রিকেটের উন্নতির জন্য তৃণমূল পর্যায়ে আরও গুরুত্ব দিতে হবে।

গতকাল মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘সামনে আমরা কতটুকু পাব বা আগে কতটুকু পেয়েছি, এসব নিয়ে চিন্তা করার চেয়ে বর্তমান নিয়ে থাকাটা জরুরি। ক্রিকেট শুধু একক কোনো ক্রিকেটারের কথা দিয়ে পরিচালিত হয় না। এখানে আপনারা থাকবেন, সিনিয়র মানুষরা থাকবে, নিচের মানুষ থাকবে। আমি মনে করি, ক্রিকেটটাকে উন্নতি করতে হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়। সেটার ফল আমরা পাই।

‘আমার মনে হয়, তৃণমূল পর্যায়টা মজবুত করা জরুরি। সেটা দল নির্বাচন হতে পারে, উইকেট হতে পারে, আর্থিক হতে পারে, অনুপ্রেরণা হতে পারে, চিকিৎসা হতে পারে, সুবিধাদি হতে পারে। আমাকে যদি বলেন, আমি মনে করি, তৃণমূল থেকে দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি।’-যোগ করেন তিনি।

দেশের বিভিন্ন সেক্টরের মতো ক্রিকেটও অনেকটাই ঢাকাকেন্দ্রিক। আরও খানিকটা নির্দিষ্ট করে বললে একেবারেই মিরপুরকেন্দ্রিক। যার ফলে একটা সময় বিভিন্ন জেলা কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসলেও বর্তমানে সেটার প্রবণতা কমে গেছে। তূণমূল পর্যায়ে ক্রিকেটের প্রতি ভালো ফেরাতে সুযোগ-সুবিধা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিজয়।

তিনি বলেন, ‘ঢাকাকেন্দ্রিক, মিরপুরকেন্দ্রিক ক্রিকেট আসলে আমরা খেলি। এই ইনডোর, এই আউটডোর… আমার মনে হয়, প্রতিটা জেলায় জেলায় এই সুবিধাদি তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটকে পছন্দ করে, ভালোবেসে ক্রিকেট খেলেছি, সেটাতে আসলে চলে যাওয়াটা জরুরি। তাহলে ভালোবাসা থেকে ক্রিকেটটা শুরু হবে। যেটা আসলে ভবিষ্যতে ভালো কিছু হবে।’

Previous Post

পারফরম্যান্স দিয়ে ভক্তদের মন জয় করতে আত্মবিশ্বাসী সাকিব

Next Post

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মোদি

Related Posts

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিলো পিসিবি
খেলা

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিলো পিসিবি

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি
খেলা

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান
খেলা

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

Next Post
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মোদি

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মোদি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রতীক বরাদ্দে সহযোগিতাপূর্ণ পরিবেশ-আচরণবিধি মানার অঙ্গীকার প্রার্থীদের

প্রতীক বরাদ্দে সহযোগিতাপূর্ণ পরিবেশ-আচরণবিধি মানার অঙ্গীকার প্রার্থীদের

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার