Thursday, May 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই সভাপতি

January 25, 2025
in অর্থ-বাণিজ্য
ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই সভাপতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, ‌ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়। গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনোয়ার-উল আলম চৌধুরী। বিসিআই দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আনোয়ার-উল আলম চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে বাকি সংস্কারের জন্য পথনকশা করে দিতে পারে, ততই মঙ্গল।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতি নিয়েছে; তারল্য সরবরাহ কমিয়েছে। এগুলো দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসায়ীদের জন্য অনুকূল নয়।

তিনি বলেন, আমরা বাংলাদেশ আইএমএফের প্রেসক্রিপশন নিয়ে কিছু জায়গায় প্রস্তুতি নিতে পারি; কমপ্ল্যায়েন্স পূরণ করার জন্য অনেক জায়গায় কাজ করতে পারি। কিন্তু, আইএমএফের প্রেসক্রিপশন পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।

দেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভয় পেলে বিদেশি বিনিয়োগ কীভাবে আসবে—এমন প্রশ্ন রেখে বিসিআই সভাপতি বলেন, সুদহার বাড়ানো হচ্ছে, ভ্যাট বাড়ানো ও ঋণ শ্রেণিকরণের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৩ মাসে নিয়ে আসার মতো পদক্ষেপ নেওয়া হলো। আবার যখন উপদেষ্টা গভর্নরের পক্ষ থেকে বলা হয়, দাম বাড়বে না, শিল্প ক্ষতিগ্রস্ত হবে না। এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শিল্প উদ্যোক্তাদের খুবই চিন্তিত করে।

বর্তমান সরকারের কার্যক্রমে অর্থনীতি অগ্রাধিকার পাচ্ছে না উল্লেখ করে আনোয়ার-উল আলম বলেন, সরকার একদিকে সুদহার বাড়িয়ে রেখেছে, অন্যদিকে আছে সংকোচনমূলক মুদ্রানীতি। অন্যদিকে এখন পর্যন্ত জ্বালানি সমস্যার সুরাহা হয়নি; বরং নতুন করে মূল্যবৃদ্ধি নিয়ে কথা হচ্ছে। ফলে এটা পরিষ্কার, সরকারের কার্যক্রম শিল্প খাতের জন্য ইতিবাচক নয়। এভাবে চললে নতুন শিল্প স্থাপন তো দূরের কথা, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের পক্ষেও টিকে থাকা কঠিন।

দেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হলে আনোয়ার-উল আলম বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার ভয় কে পাচ্ছে না। এ ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানও দেখা যাচ্ছে না। তার মতে, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ায় চলে যাওয়া উচিত। তাতে সবার মধ্যে স্বস্তি আসবে।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের কথা আছে বাংলাদেশের। তবে এই সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত পেছানোর দাবি জানিয়েছে বিসিআই।

বিসিআই সভাপতি বলেন, গত সরকার বাহবা নেওয়ার জন্য ফোলানো-ফাঁপানো অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে উত্তরণের পথে হেঁটেছিল। আমরা ব্যবসায়ীরা মনে করছি, এই সময়সীমা পেছানো না হলে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত

Next Post

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি

Related Posts

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম আরও কমলো

বিশ্ববাজারে কমলো তেলের দাম
অর্থ-বাণিজ্য

তেলের দাম কমল

বাজারে নতুন গভর্নর স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০টাকার নোট
অর্থ-বাণিজ্য

বাজারে নতুন গভর্নর স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০টাকার নোট

Next Post
বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে সরকার’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 January 2025

ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই সভাপতি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার