Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ভুলে যাওয়া’ রোগের জন্য দায়ী করোনা, বলছে গবেষণা

September 12, 2024
in স্বাস্থ্য
‘ভুলে যাওয়া’ রোগের জন্য দায়ী করোনা, বলছে গবেষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক
করোনা চলে গেলেও প্রতিনিয়ত তাকে স্মরণ করতেই হচ্ছে। শরীরে নিজের অস্তিত্ব ঠিকই রেখে গেছে সে। দুই বছর পেরিয়ে গেলেও তাই করোনা প্রভাবমুক্ত হতে পারেনি বিশ্ববাসী। মস্তিষ্কে কতটা প্রভাব ফেলেছে এই মহামারী?

দেখা গেছে, পুরো পৃথিবীতে করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তি সুস্থ হওয়ার পরও ভুলে যাওয়া, মস্তিষ্ক ঠিকভাবে কাজ না করা, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা তৈরি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকরা এমন রোগীর দেখা পাচ্ছেন অনেক। তাদের মতে, সব সঙ্কট কাটিয়ে উঠলেও অনেকের ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার বছর দেড়েক পরও নানা সমস্যা দেখা দিচ্ছে।

তাহলে কি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা কিছু ব্যক্তির মস্তিষ্কের এই ক্ষতি দীর্ঘস্থায়ী? বছর দেড়েক আগে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন শহরের এক দল গবেষক।

এই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। দেড় বছর ধরে চলা এই গবেষণার সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৭৬ জন। তারা প্রত্যেকেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন এক থেকে দেড় বছর আগে।

এক্ষেত্রে মস্তিষ্কের যে সমস্যা পরিলক্ষিত হয় তাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে ‘ব্রেন ফগিং’ (কুয়াশাচ্ছন্ন মস্তিষ্ক)। এটি মস্তিষ্কের এমন অবস্থা যা চিন্তা করা, লক্ষ্যে স্থির থাকা, মনোনিবেশ করা, মনে রাখার মতো কাজগুলোকে কঠিন করে তোলে। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি বিভ্রান্তি, ভুলে যাওয়া এবং মানসিক স্বচ্ছতার অভাব অনুভব করতে পারেন।

ব্রেন ফগ কোনো চিকিৎসাগত অবস্থা নয়। এটি বিভিন্ন কারণের লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা বয়স্ক অথবা কোমর্বিডিটি আছে, এমন মানুষের ক্ষেত্রে এই ব্রেন ফগিংয়ের উপসর্গ দেখা যাচ্ছিল।

বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের স্নায়ুরোগ চিকিৎসক তথা গবেষকদলের প্রধান অতনু বিশ্বাসের জানান, নতুন এই ভাইরাসটি তখনই নিত্যনতুন উপসর্গ প্রকাশ করছিল। ভাইরাসকে মারতে শরীরে ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে উঠলে, অর্থাৎ, ‘হাইপার অ্যাক্টিভ ইমিউন স্টেট’-এ ধ্বংস হচ্ছিল মস্তিষ্কের অংশ।

এই চিকিৎসকের মতে, গবেষণায় ‘কগনিটিভ ইমপেয়ারমেন্ট’ বা স্মৃতিশক্তির সমস্যাও পাওয়া গেছে। সমীক্ষায় অংশ নেওয়া, কোভিড থেকে সেরে ওঠা মানুষের চার শতাংশের মধ্যে প্রথম বার ডিমেনশিয়া দেখা গিয়েছে। ছয় শতাংশের মধ্যে পাওয়া গেছে ‘মাইল্ড কগনিটিভ ইমপেয়ারমেন্ট’।

এই গবেষণায় এমনও দেখা গেছে যে, একটু জটিল বাক্য, উপমা, দ্ব্যর্থে কথা, গভীর চিন্তার প্রকাশ ঘটে যে সব সিনেমায়, সেগুলো বুঝতেও অনেকের সমস্যা তৈরি হয়েছে। করোনা হওয়ার আগে তাদের এসব সমস্যা ছিল না। সমীক্ষায় অংশ নেওয়া, কোভিড থেকে সেরে ওঠাদের মধ্যে মোট ৪৪.৯৫ শতাংশের মানসিক স্বাস্থ্যের অবনতি ধরা পড়েছে এই গবেষণায়।

গবেষক দলের পক্ষ থেকে বলা হয়, এই গবেষণা দেখাচ্ছে, করোনা আক্রান্তদের কেবল ব্রেন ফগ সমস্যাই নয়, সুস্থ হওয়ার পরেও তাঁদের অনেকের মস্তিষ্কে গঠনগত পরিবর্তন এসেছে। বিশেষ এমআরআই-এ ধরা পড়েছে স্নায়ুকোষ শুকিয়ে যাওয়া বা স্নায়ুকোষের গঠনে বদল।

এসবের কারণেই ভুলে যাওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মনস্তাত্ত্বিক সমস্যাও দেখা গিয়েছে। এখন অব্দি গবেষণায় যা বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে, তা হলো কোভিড থেকে সেরে ওঠার পরে ডিমেনশিয়ার মতো রোগের সূত্রপাত ঘটেছে বেশ কিছু মানুষের মধ্যে। এটি চিরস্থায়ী বলেই আশঙ্কা করা হচ্ছে। রোগের শুরুতেই যাতে চিকিৎসা আরম্ভ করা যায়, সেই সতর্কতা প্রয়োজন বলেও জানাচ্ছেন চিকিৎসকরা।

তথ্যসূত্র: এবিপি, নিউজ মেডিকেল, এনআইএইচ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ

Related Posts

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 
জাতীয়

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

Next Post
ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 September 2024

‘ভুলে যাওয়া’ রোগের জন্য দায়ী করোনা, বলছে গবেষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার