Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

September 5, 2024
in সারাদেশ
মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মণ্ডল ফেসবুকে মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) তাজুল ইসলামের কার্যালয় নিয়ে যান। সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও করেন এবং বিক্ষোভ শুরু করেন। ক্ষিপ্ত জনতা উৎসবকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে উৎসবকে বের করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। পরে বিক্ষুব্ধ জনতার হামলায় সে মারা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মাদক ব্যবসায়ী সজলের চাঁদাবাজিতে অতিষ্ঠ বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা

Next Post

জামিন পেয়ে কারামুক্ত রিজেন্টের সাহেদ

Related Posts

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী
সারাদেশ

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ 
সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ 

ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, নিহত ৪
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, নিহত ৪

Next Post
জামিন পেয়ে কারামুক্ত রিজেন্টের সাহেদ

জামিন পেয়ে কারামুক্ত রিজেন্টের সাহেদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 September 2024

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার