Thursday, May 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মায়ের চিকিৎসা করাতে এসে মোহাম্মদপুরে ‘নিখোঁজ’ সুবা

February 4, 2025
in অন্যান্য
মায়ের চিকিৎসা করাতে এসে মোহাম্মদপুরে ‘নিখোঁজ’ সুবা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে ১১ বছরের আরাবি ইসলাম সুবা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা।

জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

এদিকে শিশু সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন তিনি।

সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।’

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘নিখোঁজের অভিযোগে জিডি করেছেন শিশুটির বাবা। মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশপাশের একাধিক সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।’

এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। অনেকেই সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে তাকে দেখে থাকলে অবশ্যই 01712-985858 (মেয়ের বাবা) নম্বরে কল করার অনুরোধ করেন ইমরান রাজীব।

পরে রাত সোয়া ১টায় তিনি আরেকটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে লিখেন, আমার কলিজার পাখিটা আরাবি ইসলাম সুবা মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়, ওর পরনে ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া আরেক পোস্টে সুবার বাবার বরাতে জানা যায়, সর্বশেষ সিসি ফুটেজ থেকে দেখা যায়, সুবা জাপান গার্ডেন সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেট থেকে বের হলে তার সঙ্গে দুই তরুণের কথোপকথন হয়।

সুবার বাবার মতে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের সঙ্গে সুবার কথা হওয়ার পরে তারা তাকে টোকিও স্কয়ার থেকে বাম দিকে রিংরোড আদাবর এরিয়ার দিকে নিয়ে যায়। ওইদিকে জনতা হাউজিং, পিসিকালচার হাউজিং এবং মোহাম্মদপুরে ওই এলাকার ভেতরের দিকগুলো নিরিবিলি এবং সব থেকে বেশি অপরাধপ্রবণ জায়গা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত কর্মকর্তাদের সব লকার ফ্রিজ

Next Post

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেটে উর্মির বিচার শুরু

Related Posts

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
অন্যান্য

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’
অন্যান্য

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’

জুনে আসছে হাঁড়িভাঙা আম
অন্যান্য

জুনে আসছে হাঁড়িভাঙা আম

Next Post
মানহানির মামলায় ম্যাজিস্ট্রেটে উর্মির বিচার শুরু

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেটে উর্মির বিচার শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে সরকার’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

‘অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 February 2025

মায়ের চিকিৎসা করাতে এসে মোহাম্মদপুরে ‘নিখোঁজ’ সুবা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার