Tuesday, September 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুম্বাইয়ে সাবেক মন্ত্রী সিদ্দিককে গুলি করে হত্যা

October 13, 2024
in আন্তর্জাতিক
মুম্বাইয়ে সাবেক মন্ত্রী সিদ্দিককে গুলি করে হত্যা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে (৬৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুম্বাইয়ের এই ঘটনায় একটি কুখ্যাত অপরাধ চক্রের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে পুলিশ। খবর এএফপির।

ভারতীয় গণমাধ্যম বলছে, ছেলের অফিসের বাইরে সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার বুকে একাধিক শ্যুট করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর এক হামলাকারীকে খোঁজার কথাও জানায় তারা। দুই আটক ব্যক্তি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এই অপরাধী চক্র পরিচালনা ও একাধিক হত্যার দায়ে তিহার জেলে আটক আছেন দলের নেতা লরেন্স।

কয়েক সপ্তাহ আগেই সিদ্দিক মৃত্যুর হুমকি পেলে তার নিরাপত্তা বাড়ানো হয়। উল্লেখ্য, এ বছরের শেষের দিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আয়োজিত হওয়ার কথা রয়েছে।

হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানান, এই ঘটনায় তিনি ‘স্তম্ভিত’। এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হামলার নেপথ্যের ব্যক্তিদেরকেও খুঁজে বের করা হবে।

মহারাষ্ট্রের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাহুল বলেন, বাবা সিদ্দিকের মর্মান্তিক হত্যায় স্তম্ভিত ও শোকাভিভূত হয়েছি। এই ভয়াবহ ঘটনায় প্রমাণ হয়েছে, মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ধসে পড়েছে। রাজ্য সরকারকে এই হত্যার দায় নিতে হবে। ন্যায়বিচারের ব্যবস্থা করতে হবে।

রাজ্যের পশ্চিম বান্দ্রা থেকে তিনবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন বাবা সিদ্দিক। কংগ্রেস থেকে পদত্যাগ করে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি এনসিপিতে যোগ দেন।

বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাবা সিদ্দিকের। জমকালো পার্টি আয়োজনের জন্য তার সুনাম ছিল। অতীতে তার আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শাহরুখ খান, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো বড় তারকারা। বাবা সিদ্দিক হত্যার জেরে সালমান খান তার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘বিগ বস ১৮’র শুটিং বাতিল করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেড় ঘণ্টার প্রচেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

Next Post

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

Related Posts

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা
আন্তর্জাতিক

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
আন্তর্জাতিক

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদির ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা
আন্তর্জাতিক

সৌদির ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

Next Post
একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2024

মুম্বাইয়ে সাবেক মন্ত্রী সিদ্দিককে গুলি করে হত্যা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার