Monday, May 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোদি-ইউনূসের বৈঠক না হওয়ার কারণ জানালেন ভারতের পররাষ্ট্রসচিব

September 24, 2024
in জাতীয়
মোদি-ইউনূসের বৈঠক না হওয়ার কারণ জানালেন ভারতের পররাষ্ট্রসচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকটি না হওয়ার কারণ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ হলো ব্যস্ত এবং অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সফরসূচি।যেখানে তারা একই সময় নিউইয়র্কে অবস্থান করেননি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফর শেষ করে মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে মোদিকে বহনকারী উড়োজাহাজটি।

আগের দিন সোমবার এক ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যান। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘণ্টা। কয়েক মিনিট আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখনও নিউইয়র্কে গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের সফরসূচি ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না।

পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে।

এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৬ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীসহ মোট ৫৭ জন। সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার

Next Post

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক রেলমন্ত্রী সুজন

Related Posts

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন
জাতীয়

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
জাতীয়

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

Next Post
অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক রেলমন্ত্রী সুজন

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক রেলমন্ত্রী সুজন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

দ্রুততম মানব-মানবী ইমরানুল ও শিরিন

দ্রুততম মানব-মানবী ইমরানুল ও শিরিন

রিজার্ভ আরও বাড়ল

রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন

ঈদুল আজহার তারিখ ঘোষণা

ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 September 2024

মোদি-ইউনূসের বৈঠক না হওয়ার কারণ জানালেন ভারতের পররাষ্ট্রসচিব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার