Saturday, February 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি, মধ্যরাতে ভোগান্তিতে যাত্রীরা

October 25, 2024
in জাতীয়
লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি, মধ্যরাতে ভোগান্তিতে যাত্রীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। ফলে মধ্যরাতে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ রেলেওয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে দেখা যায়, ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির বগি লাইনচ্যুত হয়ে গেছে। লাইনের পাত ভেঙে গেছে। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন অপেক্ষমান যাত্রীরা।

এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে দুটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটল।

জানা যায়, সকালে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রেনটির দুটি কোচের বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি কোচ লাইনে তোলা সম্ভব হয়। আরেকটি কোচ তোলা সম্ভব হয়নি; সেটি পাশেই রেখেই লাইন ক্লিয়ার করা হয়। এ ঘটনার কারণে সকালের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হয়।

Previous Post

গাজায় প্রাণহানি ছাড়াল ৪২ হাজার ৮০০

Next Post

কমেছে সবজির দাম, মাছ-মুরগির বাজার চড়া

Related Posts

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন
জাতীয়

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন

মোদি-শাহবাজকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
জাতীয়

মোদি-শাহবাজকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার, শপথ পড়াতে পারেন সিইসি
জাতীয়

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার, শপথ পড়াতে পারেন সিইসি

Next Post
কমেছে সবজির দাম, মাছ-মুরগির বাজার চড়া

কমেছে সবজির দাম, মাছ-মুরগির বাজার চড়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় জয়

শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় জয়

৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন

৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন

যেভাবে সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেভাবে সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার

সন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান: ট্রাম্প

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান: ট্রাম্প

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার