Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাকিবের পাশে দাঁড়ালেন সতীর্থরা

August 25, 2024
in খেলা
সাকিবের পাশে দাঁড়ালেন সতীর্থরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়।

গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এরই মধ্যে সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফিরেছিলেন টাইগার এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন সাকিব। অবস্থাদৃষ্টে ভবিষ্যতে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার দেশে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে নিজ জেলা মাগুরা থেকে দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটি হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সাকিবের এমন দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থরা। এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।

এদিকে, আরেক পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে। এ ছাড়া সাব্বির রহমান লিখেছেন, Shakib Al Hasan. যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।

সাকিবের সঙ্গে ছবিটি শেয়ার করে শরিফুল লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।

প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার

Next Post

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: তৃতীয় দিনে কত টাকা উঠল

Related Posts

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা
খেলা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার
খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর
খেলা

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

Next Post
টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: তৃতীয় দিনে কত টাকা উঠল

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: তৃতীয় দিনে কত টাকা উঠল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 August 2024

সাকিবের পাশে দাঁড়ালেন সতীর্থরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার