Saturday, May 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ হলেন যিনি

October 15, 2024
in খেলা
হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ হলেন যিনি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। দ্বিতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব নেয়া চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ শেষের আগেই বিদায়ঘণ্টা বেজে গেল। আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পাশাপাশি শোকজও করা হয়েছে শ্রীলঙ্কান এই কোচকে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম।

হাথুরুকে বাংলাদেশের হেড কোচ হিসেবে রাখবেন না ফারুক আহমেদ, এমন গুঞ্জন ছিল দুই মাস আগ থেকেই। অবশেষে গতকাল সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগ মুহূর্তে অথবা আগেরদিন রাতেই বিসিবিপ্রধানের ফোনে কোচ পদ থেকে অব্যাহতির বিষয়ে জানতে পারেন হাথুরুসিংহে। যদিও সেটা আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।

অবশেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ সম্মেলনে হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার বদলে ফিল সিমন্সের দায়িত্ব নেয়ার কথা জানানো হয়।

পাকিস্তানের বিপক্ষে দলের দারুণ পারর্ফমের পর এক প্রকার টিকে গিয়েছিলেন হাথুরু। তবে ভারতের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর সমালোচনার তির আবার ঘুরে আসে তার দিকে। শেষ পর্যন্ত আজ বাংলাদেশ ক্রিকেটে অধ্যায় শেষ হলো হাথুরুসিংহের।

দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

হাথুরু এসব অপরাধ হয়তো ঢাকা পড়ে যেতো, যদি ভারত সিরিজে ভালো কিছু করতে পারতো বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমনকি যেভাবে হেরেছে, তাও ছিল দৃষ্টিকটু। এসব কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখেই হাথুরুকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

হাথুরু দুই মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের ৯ নভেম্বর পর্যন্ত দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। এরপর নিজ দেশ শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেন হাথুরু।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দুই মাস না যেতেই স্বাস্থ্যের নতুন ডিজি

Next Post

১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু: আইন উপদেষ্টা

Related Posts

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
খেলা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকবেন কারা
খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকবেন কারা

Next Post
১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু: আইন উপদেষ্টা

১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু: আইন উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

‘কোরবানি আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়’

‘কোরবানি আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়’

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

রাজধানীতে কোরবানি করতে গিয়ে ৮০ জন আহত

রাজধানীতে কোরবানি করতে গিয়ে ৮০ জন আহত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 October 2024

হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ হলেন যিনি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার