Monday, October 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

October 2, 2026
in লাইফস্টাইল
৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
বিশ্বজুড়ে ৫০ বছর এবং বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছরের সফল উন্নয়ন অভিযাত্রা পেরিয়ে নতুন ভিশন ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ। ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটি নতুন লোগো ও ব্র্যান্ড রূপরেখা প্রকাশের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

​স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রাশেদা কে. চৌধুরী।

​অনুষ্ঠানে সহযোগী সংস্থাগুলোর মধ্য থেকে অংশীদারিত্বের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসিডিও)-এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর নির্বাহী পরিচালক এস কে ঈমান আলী, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি রোজী রংমা, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর প্রতিনিধি আফতাব হোসেন, ইএসডিও প্রতিনিধি মশিউর রহমান এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ম্যানেজার কর্নেলিয়াস ডালবোট। এছাড়াও সহযোগী সংস্থাগুলোর তৃণমূল পর্যায়ের প্রতিনিধি এবং তরুণ প্রজন্মের নারী ও পুরুষ সদস্যরা এতে অংশ নেন।

​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাহুল এবং সংস্থাটির ‘সংলাপ’ কর্মসূচির কিশোরী প্রতিনিধি মোছা. ইয়াসমিন আক্তার ঈশিতা।

​অনুষ্ঠানের মূল পর্বে প্রধান ও বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে কাউন্টডাউনের মাধ্যমে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন লোগো ও ব্র্যান্ড উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যান্ডের বাহ্যিক রূপ ও লোগোতে পরিবর্তন এলেও সংস্থার মূল দর্শন ও লক্ষ্য অপরিবর্তিত থাকবে; যার মূলমন্ত্র— ‘উই আর পোভার্টি ফাইটার্স’ (আমরা দারিদ্র্যের বিরুদ্ধে যোদ্ধা)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ এনজিও

Next Post

মন খারাপ? কয়েক মিনিটেই মন হবে ফুরফুরে

Related Posts

তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
লাইফস্টাইল

তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি

সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
লাইফস্টাইল

সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত

খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
লাইফস্টাইল

খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

Next Post
মন খারাপ? কয়েক মিনিটেই মন হবে ফুরফুরে

মন খারাপ? কয়েক মিনিটেই মন হবে ফুরফুরে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ভালো ফল করতে চায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ভালো ফল করতে চায় বাংলাদেশ

হঠাৎ বদলে গেল পাকিস্তানের জার্সি, কিন্তু কেন

হঠাৎ বদলে গেল পাকিস্তানের জার্সি, কিন্তু কেন

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 October 2026

৩৫ বছরের পথচলায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার