চাকরি ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আইএফআইসি ব্যাংক। ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ মার্চ।
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)
জব গ্রেড: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি (শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: ১১ মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর
বেতন: প্রবেশন সময়ে মাসে সমন্বিত বেতন হবে ৩৬ হাজার ৭০০ টাকা
সফলভাবে এক বছর পূর্ণ হলে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে স্থায়ীকরণ করা হবে। তখন মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে










Discussion about this post