Sunday, March 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরানে এবার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

March 14, 2026
in আন্তর্জাতিক
ইরানে এবার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

আন্তর্জাতিক ডেস্ইরানের বিরুদ্ধে চলমান আকাশ ও নৌ যুদ্ধের পর এবার সরাসরি স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা বর্তমানে রণক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছেন। খবর আল–জাজিরার।

অভিযান পরিচালনার জন্য মেরিন সেনাদের সঙ্গে রয়েছে সর্বাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এই জাহাজটি বিশেষ প্রযুক্তিতে তৈরি, যা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা নামানোর পাশাপাশি আকাশপথেও সহায়তা দিতে সক্ষম। মূলত এই উভচর রণতরি থেকেই মেরিন সেনারা সরাসরি ইরানি উপকূলে বা কৌশলগত অঞ্চলগুলোতে নামবেন। যুদ্ধ শুরুর পর থেকে এটিই হবে কোনো মার্কিন স্থলবাহিনীর প্রথম সরাসরি রণক্ষেত্রে প্রবেশ।

৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মার্কিন বাহিনীর অন্যতম চৌকস দল হিসেবে পরিচিত। তারা মূলত দ্রুত সাড়াদানকারী বাহিনী হিসেবে কাজ করে।

পেন্টাগন সূত্র জানিয়েছে, কোনো জরুরি সংকট মোকাবিলা, উদ্ধার অভিযান কিংবা ইরানের কোনো নির্দিষ্ট অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে এই স্থলসেনাদের ব্যবহার করা হবে। ‘ইউএসএস ত্রিপোলি’ থেকে ড্রোন ও এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে, যা স্থল অভিযানে থাকা সেনাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।

সামরিক বিশ্লেষকদের মতে, এতদিন কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা চালানো হলেও এখন স্থলসেনা পাঠানোর অর্থ হলো যুদ্ধের তীব্রতা আরও বহুগুণ বাড়তে যাচ্ছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র কেবল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই সীমাবদ্ধ নেই, বরং একটি দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) মার্কিন স্থলসেনা মোতায়েনের খবরের পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, পারস্য উপসাগরে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে মার্কিন বাহিনীর জন্য তা হবে এক বিশাল ‘কবরস্থান’। ওদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ কমান্ড ইতিমধ্যে স্থল অভিযানের বিভিন্ন নকশা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

Previous Post

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Next Post

পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

Related Posts

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান
আন্তর্জাতিক

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

Next Post
পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা

রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

সাংবাদিক আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে

ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে : আনিস আলমগীর

ঢাকায় রমজান ও ঈদ ঘিরে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার