Tuesday, March 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে’

January 9, 2025
in রাজনীতি
‘একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা (জামায়াতে ইসলামী) একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ’৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আজ গণ-অভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার একটি প্রচেষ্টা করছে একটি মহল। স্বাধীনতাযুদ্ধের সঙ্গে আমরা কোনো কিছুরই তুলনা করতে পারি না। সবার উপরে একাত্তরের মুক্তিযুদ্ধ, চিরকাল এভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে, এটাও আমরা আশা করি না।

তিনি বলেন, কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এদেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক, নাকি দেশপ্রেমিক না। তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা- প্রতিটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আমরা তাদের (জামায়াতে ইসলামী) এতদিন মিত্র হিসাবেই গণ্য করে এসেছি। তাদের দল যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এ ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এ ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন।

মেজর হাফিজ বলেন, শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাবে এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল তার ভিসার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এটি করলে তাদের সঙ্গে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার অবকাশ থাকবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতা।

Previous Post

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০

Next Post

যে কারণে মাঠে মেজাজ হারিয়েছিলেন তামিম

Related Posts

একযোগে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
রাজনীতি

একযোগে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন

‘জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের এগিয়ে যাব’
রাজনীতি

‘জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের এগিয়ে যাব’

এনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি

এনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Next Post
যে কারণে মাঠে মেজাজ হারিয়েছিলেন তামিম

যে কারণে মাঠে মেজাজ হারিয়েছিলেন তামিম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০

ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০

বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

মিরপুরে আগুনের ঘটনায় বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

মিরপুরে আগুনের ঘটনায় বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার