কেরানীগঞ্জে সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু:
মাহে রমজানকে সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কদমতলী এলাকায় তীব্র যানজট ও মানুষের হাঁটা-চলার ভোগান্তি নিরসনে অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এড. নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা জেলা।
আজ ৩মার্চ মঙ্গলবার বিকেলে কদমতলী গোলচক্কর এলাকায় কদমতলী মোড় থেকে ঢাকা জেলা ডিবি অফিস পর্যন্ত সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, উল্টো পথে সিএনজি চলাচল বন্ধ এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট অপসারণের কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন এবং বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহে রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে কদমতলী এলাকায় মানুষের চলাচল বেড়ে যায়। ফলে সড়কের দু’পাশে অবৈধ পার্কিং, সিএনজি স্ট্যান্ড ও ফুটপাত দখলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কদমতলী এলাকায় সুশৃঙ্খল যান চলাচল ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।









Discussion about this post