Tuesday, March 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কাবুলে হাসপাতালে বিমান হামলা, পাকিস্তানকে দুষছে তালেবান

March 17, 2026
in আন্তর্জাতিক
কাবুলে হাসপাতালে বিমান হামলা, পাকিস্তানকে দুষছে তালেবান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের কাবুলে একটি চিকিৎসাকেন্দ্রে বিমান হামলার পর কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার।

সরকারের মুখপাত্র এক্স পোস্টে বলেছেন, সোমবার সন্ধ্যায় ওই হাসপাতালে হামলা হয়। তাতে কিছু মানুষ নিহত এবং অন্যরা আহত হন।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় চিকিৎসা কেন্দ্রটিকে নিশানা করার কথা অস্বীকার করেছে। তাদের ভাষ্য, পাকিস্তান কাবুল এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে সামরিক স্থাপনা এবং তাদের ভাষায় ‘সন্ত্রাসী সহায়তা অবকাঠামো’তে হামলা চালিয়েছে।

বিবিসির সাংবাদিকরা হাসপাতালটি দেখেছেন, যার কিছু অংশ তখনও জ্বলছিল এবং ৩০টির বেশি মরদেহ স্ট্রেচারে করে বের করে আনতে দেখেছে প্রতিবেদকরা।

হাসপাতাল কর্মকর্তাদের ভাষ্য, সেখানে প্রায় ২ হাজার মানুষ চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের ধারণা হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে।

কাবুলে সোমবার রাতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান আমরখাইল বিবিসিকে বলেছেন, হাসপাতালের কাছে কোনো সামরিক স্থাপনা নেই।

বাসিন্দাদের ভাষ্য, বাংলাদেশ সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে কাবুল জুড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়; এরপর বিমান ও আকাশ প্রতিরক্ষা সাইরেন শোনা যায়।

বিবিসি লিখেছে, হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন, তাদের পরিবারের সদস্যরা বাইরে জড়ো হয়েছিলেন। প্রিয়জনদের সম্পর্কে তথ্য পেতে তারা মরিয়া হয়ে চেষ্টা করছিলেন।

প্রতিবেশী দুই দেশের চলমান সংঘাত গত মাসে আবার শুরু হয়েছে। পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান, যা তালেবান সরকার অস্বীকার করেছে।

আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) বলছে, ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

Previous Post

আজ সীমিত পরিসরে যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

Next Post

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

Related Posts

হরমুজ প্রণালি নিরাপদ করতে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিরাপদ করতে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা
আন্তর্জাতিক

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়
আন্তর্জাতিক

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

Next Post
ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে মুক্তির দৌড়ে প্রথম ছাড়পত্র পেল ‘দম’

ঈদে মুক্তির দৌড়ে প্রথম ছাড়পত্র পেল ‘দম’

সিলেটে দুই মাসে ধর্ষণ ও নির্যাতনের শিকার ১৬৭ নারী

সিলেটে দুই মাসে ধর্ষণ ও নির্যাতনের শিকার ১৬৭ নারী

কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তায় রাখুন বাড়তি নজর

ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তায় রাখুন বাড়তি নজর

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার