কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম (৫২) উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসেছিলেন শফিকুল ইসলাম। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে তারা আজমকে গুলি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।










Discussion about this post