Sunday, March 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

March 28, 2026
in জাতীয়
ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি ও স্বাধীনতা দিবসের বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানী ঢাকায়।

আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস-আদালত শুরু হতে যাওয়ায় শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

এবারের ঈদযাত্রায় ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলেন। সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় আজ শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক ট্রেনের ভেতরে কানায় কানায় পূর্ণ থাকার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েও অনেককে ফিরতে দেখা গেছে।

কমলাপুর স্টেশনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর যাত্রী সাকিবুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য ট্রেন বেছে নিলেও ভিড়ের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, এসি কামরার যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভও দেখা গেছে। সুমি আক্তার নামে এক যাত্রী অভিযোগ করেন, তার এসি কামরার টিকিট থাকলেও দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীরা ভেতরে ঢুকে পড়ায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, “আসনবিহীন যাত্রীরা এসি কামরায় ঢুকে পড়ায় মালামাল নিয়ে ঝুঁকিতে থাকতে হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।”

ঈদের আগমুহূর্তে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও ফিরতি যাত্রায় ট্রেনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছে। নওগাঁ থেকে আসা যাত্রী ইমন মিয়া জানান, শুরুতে নিজের আসনে বসতে কষ্ট হলেও ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ আহমেদ জানান, আসনবিহীন টিকিট না পেয়ে বাধ্য হয়েই ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরতে হয়েছে। তবে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতা থেকে স্টেশনে নেমে টিকিট কেটে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আজ দিনভর কয়েক ডজন ট্রেন দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। বিকেল ও রাতে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামীকাল রোববার সকাল থেকেই সচিবালয়সহ সরকারি-বেসরকারি সকল অফিস এবং ব্যাংক-বীমা পূর্ণোদ্যমে চালু হবে। সেই সঙ্গে চলতি সপ্তাহেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে আজ রাত থেকেই ঢাকা তার চিরচেনা জনাকীর্ণ রূপে ফিরতে শুরু করেছে।

Previous Post

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

Next Post

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

Related Posts

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন
জাতীয়

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার