Wednesday, March 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান

March 4, 2026
in লাইফস্টাইল
ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
করোনা এসে ঝড় তুলে চলেও গেছে বহু আগে। কিন্তু ভেঙে দিয়ে গেছে আমাদের শরীর। নানা স্বাস্থ্য জটিলতার জন্ম হয়েছে এই মহামারীর আগমনের পর। যার মধ্যে অন্যতম হলো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া। ছোট-বড় সবার মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে। অমুকের নাম কি, বইটা কোথায় রেখেছেন, চাবিটা কোথায়— কিছুতেই মনে পড়ে না সহজ কিছুও।

স্মৃতিশক্তি উন্নত করতে খাওয়াদাওয়ায় নজর দেওয়া জরুরি। কিছু খাবার রয়েছে যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে, কমায় ক্লান্তি। চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই-

তেলযুক্ত মাছ:
উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ বলতেই অনেকেই স্যামন, সার্ডিন, টুনা মাছকে বোঝেন। কিন্তু এগুলো ছাড়াও এমন কিছু সহজলভ্য মাছে আছে, যাতে তেল প্রচুর। সামুদ্রিক বিভিন্ন মাছে মেলে ইপিএ এবং ডিএইচএ। ডিএইচএ মূলত মস্তিষ্কের বিকাশের জন্য কার্যকর। ওমেগা৩ এবং ওমেগা৬ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছের তালিকায় রয়েছে, ইলিশ, রূপচাদা, কাতলা, রুই ইত্যাদি।

ব্লুবেরি:
অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েডে পরিপূর্ণ ব্লুবেরি ফল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ছোট ছোট ফল, বিশেষ করে গাঢ় রঙের ফল মাথাকে সক্রিয় রাখে, মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ডিম:
ভিটামিনের মতো অপরিহার্য পুষ্টি উপাদান কোলিনের দুর্দান্ত উৎস ডিমের কুসুম। এছাড়া এতে আছে বি ভিটামিন এবং প্রোটিনও। এসব উপাদান মেজাজ ভালো রাখে, স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের ক্ষয় রোধ করে।

বাদাম ও বিভিন্ন বীজ:
আখরোট, আমন্ড, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ইত্যাদি মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয়। পাশাপাশি, ক্লান্তি কমায় এবং স্নায়ুর উত্তেজনাকে প্রশমিত করে। বাদাম ও বীজে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, জিঙ্কের মতো পুষ্টি উপাদান যা মস্তিষ্কের জন্য উপকারি।

সবুজ শাকসবজি:
খাদ্যতালিকায় রাখুন পালংশাক, সর্ষে শাক, পুঁই শাক, হেলেঞ্চা ইত্যাদি। সবুজ শাকপাতা মাথায় রক্ত চলাচল উন্নত করে। ফলে মাথায় অক্সিজেন সরবরাহ ভালো হয়। এগুলোতে থাকা ফোলেট ক্লান্তির সমস্যাও কমায়। পাশাপাশি শাকে রয়েছে ভিটামিন কে, লুটেইন, বিটা ক্যারোটিন-সহ নানা পুষ্টি উপাদান।

দানাশস্য:
মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য গ্লুকোজের প্রয়োজন অপরিসীম। পাতে রাখুন ব্রাউন রাইস, কিনোয়া, ওটস, আটার রুটি বা জোয়ার-রাগি জাতীয় খাবার।

ডার্ক চকোলেট:
রোজ অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে মন ভালো থাকে এবং মস্তিষ্ক সতেজ থাকে। তবে ৭০ শতাংশ কোকো পাউডারযুক্ত ডার্ক চকোলেটই বেছে নিতে হবে। ক্যাফিন, অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েডের উপস্থিতির কারণে মাথা বেশি কাজ করে, ক্লান্তি দূর হয়।

Previous Post

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

Next Post

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Related Posts

ইফতারে রাখুন নতুন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
লাইফস্টাইল

ইফতারে রাখুন নতুন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

সেহরির শেষ সময়ে বেশি পানি খাওয়া কি ঠিক?
লাইফস্টাইল

সেহরির শেষ সময়ে বেশি পানি খাওয়া কি ঠিক?

রোজায় স্বাস্থ্য ভালো রাখতে যেভাবে খাবার খাবেন
লাইফস্টাইল

রোজায় স্বাস্থ্য ভালো রাখতে যেভাবে খাবার খাবেন

Next Post
যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

ঈদ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

আইএফআইসি ব্যাংকে চাকরি

আইএফআইসি ব্যাংকে চাকরি

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার