Thursday, February 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

February 8, 2026
in রাজনীতি
ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি বলেন, এই শহরে ‘৪০টি খেলার মাঠ করা হবে’।

 

তিনি বলেন, আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোন সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।

খেলার মাঠ করে দেওয়ার কথা দিয়ে তারেক বলেন, এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরুব্বিরা, মা বোনেরা বিকেল বেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটা-চালা করতে পারেন।

এ সময় দেশ গড়ার জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান।

নিজের সম্পর্কে তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের, আমাদের বিয়ের শাদী এই এলাকাতেই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরুব্বি, এলাকার মায়েদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই-বোন, মুরুব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন।

ওই এলাকার ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

এই পথসভায় ঢাকা-১৭ আসনের তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

ইসিবি চত্বরে বক্তব্য দিয়ে পরবর্তী পথসভার জন্য ১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

ঢাকায় পথসভার প্রথম দিনে তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে, ঢাকা-১৫ আসনে মীরপুর, ঢাকা-১৪ আসনে মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

Previous Post

খেজুর খেলে মিলবে যেসব উপকার

Next Post

নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Related Posts

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
রাজনীতি

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন জামায়াত আমির
রাজনীতি

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন মির্জা ফখরুল
রাজনীতি

ভোট দিলেন মির্জা ফখরুল

Next Post
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন জামায়াত আমির

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার