Saturday, February 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নরসিংদী-২ আসনে এনসিপির সারোয়ার তুষারের পরাজয়

February 13, 2026
in রাজনীতি
নরসিংদী-২ আসনে এনসিপির সারোয়ার তুষারের পরাজয়

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-২ আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারওয়ার তুষার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তোলেন।

ওই পোস্টে নরসিংদী-২ আসনে ধানের শীষ ৫৭৬৯৪, দাঁড়িপাল্লা ৩৬৬৬৯ ও শাপলা কলি ১৪৫৬৭ ভোট পেয়েছে বলে উল্লেখ করা হয়।

সারোয়ার তুষার লেখেন, ‌নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে ১১-দলীয় জোট অন্তত ১০-১৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করত। জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ৬৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি বলেন, ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। এ ছাড়া দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি ১১-দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে। আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।

এনসিপির এ নেতা আরও বলেন, ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এ আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। আমি পলাশবাসীর হৃদয় উজাড় করা ভালোবাসা পেয়েছি। স্থানীয় প্রশাসনকে এনসিপি ও জামায়াত নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে মোট প্রার্থী ছিলেন ছয়জন। এর মধ্যে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ওই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে মনোনয়নপত্র পেয়েছিলেন এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার)। তবে জোটের প্রার্থীকে সমর্থন না দিয়ে ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আমজাদ হোসাইন।

Previous Post

আজ যেসব যানবাহন চলবে

Next Post

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

Related Posts

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 
রাজনীতি

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
রাজনীতি

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

এনসিপির কোন প্রার্থী কোন আসনে জয়ী হলেন
রাজনীতি

এনসিপির কোন প্রার্থী কোন আসনে জয়ী হলেন

Next Post
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

নতুন সরকারের শপথ ও মন্ত্রিপরিষদ গঠন কবে

নতুন সরকারের শপথ ও মন্ত্রিপরিষদ গঠন কবে

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে

২৯৭ আসনে বিজয়ী হলেন যারা

২৯৭ আসনে বিজয়ী হলেন যারা

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার