Thursday, February 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যা জানালেন প্রেস সচিব

February 5, 2026
in জাতীয়
নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যা জানালেন প্রেস সচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেয়া।

প্রেস সচিব জানান, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ তার মূল্যায়ন করবে মন্তব্য করে প্রেস সচিব জানান, সরকার গত ১৮ মাসে ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সিংহভাগই বাস্তবায়িত। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।

শফিকুল আলম জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে।

প্রেস সচিব জানান, আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।

প্রেস সচিব আরও জানান, এবারের নির্বাচনী পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।

Previous Post

১৯তম শিক্ষক নিবন্ধনে যে পরিবর্তনের কথা ভাবছে এনটিআরসিএ

Next Post

‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা প্রয়োজন, তা-ই করবে সেনাবাহিনী’

Related Posts

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি
জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

ভোটের তিন দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে: প্রেসসচিব

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

ভোটের তিন দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে: প্রেসসচিব

ভোটের তিন দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ হতে পারে: প্রেসসচিব

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার