Saturday, March 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফিলিস্তিনের লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা: উপদেষ্টা নাহিদ

December 1, 2024
in জাতীয়
ফিলিস্তিনের লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা: উপদেষ্টা নাহিদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ফিলিস্তিন। তাইতো ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ সব সময় পাশে ছিল। এ লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিনি জনগণ অধিকার আদায়ের সংগ্রাম করছে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। এ জন্য ২৯ নভেম্বর ২০২৩ তারিখে মার্চ ফর প্যালেস্টাইন প্লাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু করি আমরা। ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের একটি জায়গা মন্তব্য করে উপদেষ্টা নাহিদ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন রয়েছে। আমাদের আশা, ফিলিস্তিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উপদেষ্টার উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ যখন সকল আশা ছেড়ে দিয়েছে সেই সময় আপনাদের আগমন। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের জনগণ আপনাদের ওপর আস্থা রাখতে চায়।

বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চাইতেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার।

বর্তমান সরকার সফল হলে ফিলিস্তিনের জনগণ শক্তিশালী হবে মন্তব্য করে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, আমরা আন্তরিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি। আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণের স্বপ্ন পূরণে সার্থক হোক।

পরে উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে ওআইসি কমিটির সদস্যদের সাথে সাক্ষাতের আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

Previous Post

অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা

Next Post

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

Related Posts

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়
জাতীয়

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
জাতীয়

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

Next Post
সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘রাক্ষস’-এর ট্রেলার, সয়লাব সামাজিক মাধ্যম

‘রাক্ষস’-এর ট্রেলার, সয়লাব সামাজিক মাধ্যম

ঢাকায় নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকায় নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

আরও কমলো স্বর্ণের দাম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার