Sunday, March 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ

January 9, 2026
in আন্তর্জাতিক
বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে চলমান সহিংস বিক্ষোভ গতকাল বৃহস্পতিবার ১২তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকস এ খবর জানিয়েছে।

বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, দুর্বল ব্যবস্থাপনা ও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানে গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা গত মাসের শেষের দিকে দোকানপাট বন্ধ করে প্রথম বিক্ষোভ শুরু করেছিলেন। তাঁদের সেই বিক্ষোভ এখন ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ১২ দিনে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টির ৩৪৮টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর জানতে পেরেছে তারা। এর মাঝে দেশজুড়ে ইন্টারনেট বন্ধের খবর জানা গেল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে ইরানজুড়ে বিক্ষোভকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ডিজিটাল সেন্সরশিপের মাত্রা বাড়ানো হয়েছিল। প্রতিষ্ঠানটির মতে, এমন পদক্ষেপ সংকটময় সময়ে জনগণের যোগাযোগের অধিকারকে বাধাগ্রস্ত করছে।

বিক্ষোভকারীরা রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে আগুন জালিয়ে বিক্ষোভ করেছেন। এ ছাড়া বুরুজের্দ, আর্সানজান, গিলান-এ-ঘার্বসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। কাস্পিয়ান সাগরের তীরবর্তী শহর তোনেকাবনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সরকারি বিবৃতি আর স্থানীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এএফপি এ খবর দিয়েছে।

চরম অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে ‘সর্বোচ্চ সংযম দেখানোর’ আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দিতে হবে।’

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেন-এজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করার’ অভিযোগ এনেছেন। তিনি বলেন, যারাই দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টি করবে’, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, শাসকগোষ্ঠী বিক্ষোভ দমাতে আবারও ইন্টারনেট বন্ধের চেষ্টা করছে।

এএফপি

Previous Post

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

Related Posts

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান
আন্তর্জাতিক

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

ইরানে এবার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানে এবার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

Next Post
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা

রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

সাংবাদিক আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে

ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে : আনিস আলমগীর

ঢাকায় রমজান ও ঈদ ঘিরে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

এক শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার