নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন—মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
পুলিশ জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তবে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।










Discussion about this post