Thursday, February 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি

May 4, 2025
in খেলা
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
জয়ের আনন্দটা আরও বেশি হতে পারতো ইন্টার মায়ামির। দিন তিনেক আগে তারা ঘরের মাঠে হেরে কনকাকাফের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। তখনই মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো মেজর লিগ সকারে (এমএলএস) মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলতে নেমে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের গোলে বড় জয়ই পেল ফ্লোরিডার ক্লাবটি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে মায়ামি মুখোমুখি হয় নিউইয়র্ক রেড বুলসের। ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিকরা তিন দফা এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক। পরে মেসি স্কোরশিটে নাম তোলার পাশাপাশি মায়ামির ৪-১ গোলে বড় জয়ও নিশ্চিত করেন।

আর্জেন্টাইন অধিনায়ক ও সুয়ারেজ ছাড়াও মায়ামির পক্ষে একটি করে গোল করেন ফাফা পিকোল্ট এবং মার্সেলো ওয়েগান্ডট। নিউইয়র্কের ব্যবধান কমানো গোলটি আসে বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড ম্যাক্সিম চুপো-মোটিংয়ের পা থেকে। যদিও আরও কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি চুপো-মোটিংসহ তার সতীর্থরা।

সুয়ারেজের বাড়ানো পাস ধরে নবম মিনিটেই মায়ামিকে লিড এনে দেন ফিকোল্ট। ৩০ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথম গোলের যোগান দেওয়া উরুগুইয়ান তারকা নাম তোলেন ৩৯ মিনিটে। বিরতির আগেই তিন দফা গোল হজম করে ব্যাকফুটে চলে যায় নিউইয়র্ক রেড বুলস। তবে প্রধমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে তাদের ব্যবধান কমে চুপো মোটিংয়ের অবদানে।

দ্বিতীয়ার্ধে মেসির গোলটি আসে ৬৭ মিনিটে। সতীর্থের সঙ্গে পাস চালাচালি করে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে ভাসানো বলে শট নেন আর্জেন্টাইন তারকা। স্বল্প দূরত্বের সেই জোরালো শট ঠেকানোর সুযোগ ছিল না রেড বুলস গোলরক্ষকের পক্ষে। এটি আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারে ৮৫৯তম গোল। এরপর দুই দলই চেষ্টা অব্যাহত রাখলেও, আর কেউই গোল পায়নি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এ ছাড়া সমান ২২ পয়েন্ট নিয়ে দুই-তিনে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাতি।

Previous Post

শুধু আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না: আলী রীয়াজ

Next Post

এলপি গ্যাসের দাম আরও কমলো

Related Posts

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল 
খেলা

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল 

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী
খেলা

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

নারী সাফ অনূর্ধ্ব-১৯: ফাইনালে বাংলাদেশ, লড়বে ভারতের বিপক্ষে
খেলা

নারী সাফ অনূর্ধ্ব-১৯: ফাইনালে বাংলাদেশ, লড়বে ভারতের বিপক্ষে

Next Post
এলপি গ্যাসের দাম আরও কমলো

এলপি গ্যাসের দাম আরও কমলো

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার ‘মসৃণ’ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

ওয়াশিংটন পোস্টের ৩০০ এর বেশি সাংবাদিক ছাঁটাই

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার