Tuesday, March 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা

March 31, 2026
in বিনোদন
রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

গতকাল (২৯ মার্চ) রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দেন। পাশাপাশি অভিনেতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস।

জানা গেছে, রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে ভিড় জমতে থাকে। তার পরিবারের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে সেখানে যান।

তবে এই শোকের পরিবেশেই নতুন করে বিতর্ক তৈরি হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের জায়গা- এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এদিকে রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিল ‘ভোলে বাবা পার করেগা’ টিম। সেই সময়ই সমুদ্রে নামেন রাহুল এবং সেখানেই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বাড়ছে বিতর্ক। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।

Previous Post

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

Next Post

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

Related Posts

রাহুলের মৃত্যুর পর যে বার্তা দিলেন স্ত্রী প্রিয়াঙ্কা
বিনোদন

রাহুলের মৃত্যুর পর যে বার্তা দিলেন স্ত্রী প্রিয়াঙ্কা

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
বিনোদন

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

৫ দিনে কত আয় করল নিশোর ‘দম’ ও শাকিবের ‘প্রিন্স’
বিনোদন

৫ দিনে কত আয় করল নিশোর ‘দম’ ও শাকিবের ‘প্রিন্স’

Next Post
মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বাতাস থেকেই জ্বালানি তৈরি হবে 

বাতাস থেকেই জ্বালানি তৈরি হবে 

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস

বিএনপি ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার